প্রথমবারের মতো প্রকাশ্যে এসে আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি দেশ থেকে চলে যাওয়া আফগানদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার কাবুলে এক অনুষ্ঠানে তিনি মিডিয়ার সামনে আসেন।
- উবারে ইলেকট্রিক যানবাহন চালুর আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
- * * * *
- তথ্য কমিশনে ৫ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি
- * * * *
- বস্তি ও উপকূলীয় উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প আসছে: এলজিআরডি মন্ত্রী
- * * * *
- এক প্ল্যাটফর্মেই সকল নাগরিক সমস্যার সমাধান: ববি হাজ্জাজ
- * * * *
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
বিশ্ব
রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লট আগামী ৮ই মার্চ থেকে প্রায় সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।কারণ হিসেবে তারা বলছে, ফ্লাইট পরিচালনায় তারা “অতিরিক্ত বাধা”র মুখোমুখি হচ্ছে।
৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা বঙ্গবন্ধুময়৷ বাংলাদেশের জাতির পিতাকে শ্রদ্ধায়, আবেগে স্মরণ করছে এই বাংলা৷ প্যাভিলিয়ন, প্রবেশদ্বার, লোগো থেকে লিটল ম্যাগাজিন, সর্বত্র দেখা মিলছে তাঁর৷
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক সেনাঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ২৭ সৈন্য নিহত হয়েছে।শুক্রবার মালির দক্ষিণে বুরকিনা ফাসোর সাথে সীমান্ত অঞ্চলে ওই সেনাঘাঁটিতে এই হামলা হয় বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি দেশ ছেড়ে পালাননি, রাজধানী কিয়েভেই অবস্থান করছেন।শুক্রবার ইনস্টাগ্রামে প্রকাশিত নিজের অফিসে ধারণ করা এক ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একসময় অভিনেতা ও কমেডিয়ান ছিলেন৷ ২০১৫ সালে ‘সার্ভেন্ট অফ দ্য পিপল' সিরিজে তিনি স্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন৷
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করছে ইউক্রেন।ঐ শহরের ওপর গোলাবর্ষণ এখনও চলছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে যুদ্ধ করতে দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি ইউক্রেনিয়ান ।শনিবার এক টুইট বার্তায় এই কথা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী অলেকসি রেজনিকভ।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেন ইস্যুতে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শোয়গুর সঙ্গে ফোনালাপ করেছেন।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ দশম দিনে গড়িয়েছে এবং দু পক্ষের দ্বিতীয় দফা আলোচনাতেও কোন সমঝোতা হয়নি। আবার বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের দাবি জোরালো হলেও তার দিকে নজর নেই কোন পক্ষেরই।
বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য ইউক্রেনের দুইট শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। একে 'হিউম্যানিটারিয়ান করিডোর' বলে তারা বর্ণনা করেছে।
ইউক্রেন ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষে বিশ্বের বড় শহরগুলোয় সমাবেশ অব্যাহত রয়েছে।
অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
রাশিয়ার যোগাযোগ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ফেসবুকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।
যুদ্ধের ঘনঘটার মধ্যে সামনে কী ঘটতে যাচ্ছে তা অনুমান করা সত্যিই কঠিন। যুদ্ধক্ষেত্রের নানা খবর, কূটনৈতিক দৌড়ঝাঁপ, হতাহতদের স্বজনদের বিলাপ আর বাস্তচ্যুতদের দুর্ভোগ-এগুলোর মধ্যে মানসিকভাবে দিশেহারা হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু তার মধ্যেও বিশ্লেষকরা বুঝে ওঠার চেষ্টা করছেন যে আগামী দিনগুলোতে ইউক্রেনের এই সংঘাত ঠিক কোন দিকে যেতে পারে।
ইউক্রেনের ওপর নো-ফ্লাই জোন আরোপের যে প্রস্তাব দেয়া হয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে ন্যাটো। এর তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার আরো আগ্রাসনের বিষয়টি জেনেও ন্যাটো এই সিদ্ধান্ত নিয়েছে।