বিশ্ববাজারে ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধ থামানোর কূটনৈতিক ব্যর্থতার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই সরাসরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনার প্রকাশ্য আহ্বান জানিয়ে তিনি বলেছেন, কিয়েভের এখন এমন একজন নতুন নেতা প্রয়োজন যিনি রাশিয়ার সঙ্গে চুক্তি করে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
বিশ্ব
যুক্তরাষ্ট্রে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকরের এক অভূতপূর্ব ও ব্যর্থ চেষ্টার ১০ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ফের কারাগারে ফিরে গেছেন কয়েদি ক্রিস্টা পাইক। গত ৩০ সেপ্টেম্বর ৫০ বছর বয়সী এই বন্দির দেহে পরপর দুবার পেন্টোবার্বিটাল নামের প্রাণঘাতী বিষাক্ত তরল প্রয়োগ করা হলেও তিনি অলৌকিকভাবে বেঁচে যান। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি তিনি জ্ঞান ফিরে পান এবং কথা বলতে শুরু করেন।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ১২ জনের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং দুজন বাংলাদেশি রয়েছেন।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০২৬ সালের আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের এহতিশামুল হক হিরা।
সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে একটি প্রজেক্টাইল এসে পড়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন হুথিবিরোধী জোট।
বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক হওয়ার পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতার অবস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
ভারতের ভোটারদের অধিকার ও সংবিধান রক্ষার দাবিতে আগামী সোমবার (১২ অক্টোবর) দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামায় বলিডউ তারকা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। তিনি দেশটির তারকা অভিনেতা আমির খানের ভাগ্নে।
বিক্ষোভ ঘিরে আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন বা পদযাত্রা কর্মসূচির কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।
চলতি বছর কয়লার বিশ্বব্যাপী চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে। ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে।
থাইল্যান্ডের চাও ফ্রায়া নদীতে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে নৌ-পথে চাল পরিবহন ও জাহাজে পণ্য তোলার কাজ। বিশেষ করে নদীর তীরবর্তী চালকলগুলো থেকে বন্দরে চাল পাঠাতে সমস্যা হচ্ছে।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করল দিল্লি পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে আটক করা হয়েছে মমতাকে।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ।
২০২৬ সালের প্রথম আটলান্টিক হারিকেন হিসেবে উত্তর মেক্সিকো উপসাগর থেকে শুক্রবার সন্ধ্যায় ফ্লোরিডার ডেস্টিনের কাছে স্থলভাগে আঘাত হেনেছে ইসাইয়াস।