আফগানিস্তানে একটি সর্বাত্মক যুদ্ধবিরতি ও সব পক্ষের অংশগ্রহণে একটি অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সংলাপে বসতে আফগান সরকার ও তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা, ইউরোপ ও ব্রিটেন। আফগানিস্তানের ভবিষ্যত নিয়ে একটি চূড়ান্ত চুক্তির আগে আপৎকালীন সমাধান হিসেবে অন্তর্বর্তী সরকার নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে তারা।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের লাগমান, নানগারহার, নুরিস্তান, কুনার, গজনি, পাকতিয়া, কান্দাহার, হেরাত, বাল্খ, জুযজান, হেলমান্দ, কুন্দুজ ও কাপিসা প্রদেশে এসব অভিযান চালানো হয়।
ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি। করোনার দাপটের মাঝেই দোসর প্রবল বর্ষণ ও ভূমিধস। যার ফলে শনিবার পর্যন্ত সরকারী হিসাব মতে মৃতের সংখ্যা ছিল ১১২। তবে বেসরকারী হিসেবে মৃত্যু প্রায় ১৪০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এখনও নিখোঁজ অন্তত ৯৯ জন। কমপক্ষে ৫৫জন গুরুতর আহত। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
তৃতীয় ঢেউ আসন্ন। ভ্যাকসিনের সংকট। এত প্রতিকূলতা সত্ত্বেও করোনাযুদ্ধে এগোচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। কমছে দৈনিক সংক্রমণ, মৃত্যুর হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩০ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ৮০০র বেশি।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩০৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৬৯ হাজার ১৭ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে।
লতফিয়া এলনাদি ছিলেন আরব বিশ্বের প্রথম নারী পাইলট। ১৯৩৩ সালে মিশরের এই নারী বিমান নিয়ে আকাশে উড়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন।
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৭। তবে এতে সুনামির আশঙ্কা নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়ে বলেছে, শনিবার লজুনের প্রধান দ্বীপে স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে এবং ১১২ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিষয়টি প্রতিরোধ করতে গিয়ে সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনিরা।
লাগাতার বৃষ্টির জেরে জায়গায় জায়গায় ধস। তাতে একসঙ্গে ৩৮ জনের মৃত্যু হয়েছে ভারতের মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড় জেলার কোঙ্কণে। বৃহস্পতিবার সেখানকার বেশ কিছু জায়গায় ধস নামে। তাতে এক জায়গা থেকে ৩২ জনের দেহ উদ্ধার হয়েছে। অন্য একটি জায়গা থেকে আরও চারটি দেহ উদ্ধার করা হয়েছে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগ দাবি করেছে দেশটির সশস্ত্র সংগঠন তালেবান। তারা বলেছে, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ঘানির পদত্যাগ অত্যাবশ্যক বিষয়।
কিউবার বিরুদ্ধে এবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সপ্তাহখানেক ধরে দেশটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। একইসাথে আন্দোলনকারীদের প্রতি সমবেদনাও জানিয়েছে দেশটি।
দু’দিন পর ৪০ হাজারের নীচে নামল ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৩৪২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ১২ লক্ষ ৯৩ হাজার ৬২ জন।
ইরাক থেকে চলতি বছরের শেষ নাগাদ সব মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সেদেশের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরাক থেকে ২০২১ সালের শেষের দিকে মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দু’দেশের কর্মকর্তারা একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন।
বাবার থেকেই অনুপ্রাণিত হয়ে সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন সৌদি নারী মুনা। বর্তমানে তিনি মক্কার মসজিদুল হারামে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
এই প্রথম ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে টার্গেট করে বিরোধী দলগুলোকে সাথে নিয়ে নিজেকে ও তৃণমূলকে জাতীয় স্তরে তুলে এনে নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানানোর কাজটা করলেন মমতা।
ইউরোপের পর এ বার চীন। আচমকা বন্যায় ভেসে গেল ঘরবাড়ি। প্রাণ হারালেন অন্তত ১২ জন। জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধারকাজ শুরু হয়েছে। রাস্তায় নেমেছে চীনের সেনাবাহিনী।