দুই বিজেপি সমর্থককে শাস্তি দিতে গিয়ে নিজের হাতে আইন তুলে নিয়ে বিতর্কে জড়ালেন ভারতের বর্ধমানের এক তৃণমূল নেতা। ভিডিও ভাইরাল হতেই তীব্র রাজনৈতিক চাপানউতোর জেলার রাজনীতিতে। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, ওই দুই যুবক স্থানীয় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরে অভিযুক্ত।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংকট সমাধানের এক মাত্র পথ উভয়পক্ষের জন্য আলাদা রাষ্ট্র গঠন করা।
সরকার গঠনে কোনো দলেরই সংখ্যাগরিষ্ঠতা না থাকায় নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী।
ভারতে করোনাভাইরাসের ভয়াবহ বিস্তারের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। স্টেরয়েড নয়, মুমূর্ষু করোনা রোগীর জন্য ব্যবহৃত ইন্ড্রাস্ট্রিয়াল অক্সিজেনের কারণে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বা মিউকরমাইকোসিস ছড়িয়ে পড়ছে কি না, প্রশ্ন তুললেন এমসের চিকিৎসক উমা কুমার।
আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। ভারতে কারশেড বা বড় স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন বাঁধা থাকবে চেন দিয়ে। সাধারণ যাত্রীবাহী ট্রেন বন্ধ। তবে দূরপাল্লার ট্রেন চালু রয়েছে
কড়া বিধিনিষেধ ও লকডাউনে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে করোনাভাইরাসকে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে
সাইবার হানার শিকার এয়ার ইন্ডিয়া। লাখ লাখ যাত্রীর ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্যসহ ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া বলেছেন, পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ মুক্ত না হওয়া পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন।
পাকিস্তানের উত্তরাঞ্চলে শুক্রবার (২১ মে) ইসরাইল বিরোধী একটি মিছিলে বোমা হামলা হয়েছে। এতে অন্তত ছয় ব্যক্তি নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে একটি স্থানীয় ধর্মীয় গোষ্ঠী এ মিছিলের আয়োজন করেছিল। বেলুচিস্তান প্রদেশের একটি প্রত্যন্ত শহর চামনে এ ঘটনা ঘটে।
ইসরাইলি পুলিশ আজ শুক্রবার জুমার নামাজের পর আল-আকসা মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এটি গত রাতে ইসরাইল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর আল জাজিরা
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন যে তারা হামাসের বেশ ক্ষতি করেছেন, গাজার নিয়ন্ত্রণকারী এই গ্রুপটির শক্তি বেশ খর্ব করা সম্ভব হয়েছে। কিন্তু গাজায় বিপুল সংখ্যক বোমা ফেলেও ওই লক্ষ্য অর্জনের সরকারি দাবির ব্যাপারে ইসরাইলিরা সংশয়ে রয়েছে। আবার ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বিপদে রয়েছেন।
ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমে এল আড়াই লক্ষের কাছাকাছি। সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু বৃহস্পতিবারের তুলনায় বেড়ে ফের ৪ হাজারের ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পরীক্ষা হয়েছে ২০ লক্ষের বেশি। এ নিয়ে পর পর ৩ দিন করোনা পরীক্ষা হয়েছে ২০ লক্ষের বেশি।
গাজা উপত্যতা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ইসরাইলের সাথে যুদ্ধবিরতির জন্য তারা যে দুটি শর্ত দিয়েছিল, উভয়টিই মেনে নেয়া হয়েছে। প্রথম শর্তটি ছিল আল-আকসা মসজিদে 'ইসরাইলি আগ্রাসন' বন্ধ করা, দ্বিতীয় শতটি হলো পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বন্ধ করা। হামাদ দাবি করেছে, দুটি দাবি পূরণের ব্যাপারে তাদেরকে 'নিশ্চয়তা' দেয়া হয়েছে।
ইসরাইলকে পরাজিত করে গাজা যুদ্ধে হামাসের বিজয় হয়েছে। টানা ১১ দিনের যুদ্ধের পর ইসরাইল অস্ত্রবিরতিতে সম্মত হওয়ায় এমনটাই দাবী করছেন গাজা উপত্যকা হামাসের রাজনৈতিক ব্যুরোর দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল-হাইয়া। মিশরের মধ্যস্ততায় ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধ বিরোতি হয়েছে। খবর আল জাজিরা
ইসরাইল বাহিনী গাজা উপত্যকায় হামলা অব্যাহত রাখলেও যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়ছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ স্থানীয় সময় ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) তার সিকিউরিটি ক্যাবিনেটের সভা ডেকেছেন। সম্ভাব্য যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায়ই এই বৈঠকের উদ্দেশ্য বলে ইসরাইলি মিডিয়া জানিয়েছে।