চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। দ্য স্ট্রেইট টাইমস জানায়, বুধবার দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব এ ঘোষণা দেন। কিন্তু, কবে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে তা তিনি জানাননি।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
ফের চার লক্ষ ছাড়িয়ে গেল ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এক দিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ১ মে দেশটিতে দৈনিক সংক্রমণ প্রথমবারের জন্য ৪ লাখ ছাড়িয়েছিল। তার পর চার দিন সাড়ে তিন লাখের বেশি থাকলেও চার লাখের নীচেই ছিল নতুন সংক্রমিতের সংখ্যা।
সৌদি আরব গতবছরের ন্যায় এবারো বাইরের হজযাত্রীদের আগমন নিষিদ্ধের চিন্তা করছে। আন্তর্জাতিক ভাবে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও এর নতুন ধরনের অস্তিত্ব পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বুধবার এ সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৫ মে) স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় কলকাতার রাজভবনে শপথ নেন তিনি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে তার ইউরোপ সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন 'কমিউনিকেশন' ওয়েবসাইটের যাত্রা শুরু করেছেন। বলা হচ্ছে, এই 'কমিউনিকেশন' ওয়েবসাইটে ডোনাল্ড ট্রাম্পের ডেস্ক থেকে সরাসরি বিষয়বস্তু প্রকাশিত হবে।
আজ বুধবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন মমতা ব্যানার্জি। করোনা আবহে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে অনাড়ম্বরভাবে।
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে যাত্রীবাহী মেট্রোরেলের ফ্লাইওভার ভেঙে ১৫ জনের মৃত্যু হয়েছে।
ভারতে দৈনিক করোনা সংক্রমণ গত তিন দিন ধরেই একটু হলেও কমেছে। শনিবার তা ৪ লক্ষ ছাড়িয়েছে। রবিবার ৩.৯২ লক্ষ, সোমবার ৩.৬৮ লক্ষের পর মঙ্গলবার (০৪ মে) দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। কমলেও যত লোক ভারতে আক্রান্ত হচ্ছেন, তা বিশ্বে কোনও দেশে সমগ্র মহামারি পর্বে হয়নি। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেল।
ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু নীলবাড়ির লড়াইয়ে তাঁদের অধিকাংশকেই খালি হাতে ফিরতে হয়েছে। তবে বিপুল সাফল্য পাওয়ার পরও দলত্যাগীদের প্রতি উদারতা দেখালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃতীয় বারের জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বুধবার শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় শুধু তাঁরই শপথ। সব কিছু ঠিকঠাক থাকলে, বাকি মন্ত্রিসভার শপথ হতে পারে রবিবার, ৯ মে। তার আগে ৬ ও ৭ মে নব-নির্বাচিতদের বিধায়ক পদে শপথগ্রহণ।
দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম ধনী দম্পতি বিল গেটস ও মেলিন্ডা। টুইটার বার্তায় তারা এই ঘোষণা দিয়েছেন।
ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকেই মায়ানমারে পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছে। গণতন্ত্রকামীদের প্রবল বিক্ষোভের পর এবার বার্মিজ সেনার বিরুদ্ধে মোর্চা খুলেছে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন। সামরিক জান্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছে বেশ কয়েকটি বিদ্রোহী সংগঠন। ফলে দেশটিতে গৃহযুদ্ধের সূত্রপাত হয়েছে বলে আশঙ্কা।
শনিবার ভারতে দৈনিক সংক্রমণ ৪ লক্ষ ছাড়িয়েছিল। রবিবার এবং সোমবার তা কিছুটা কমেছে। অবশ্য শনিবারের তুলনায় গত দু’দিন করোনা পরীক্ষাও হয়েছে কম। সোমবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৭ জনের।
তিনি নিজে নন্দীগ্রামে রাজ্য রাজনীতির জনপ্রিয়তম নেতাকে হারিয়েছেন। কিন্তু পূর্ব মেদিনীপুরে ‘গড়’ রক্ষার লড়াইয়ে হেরে গেলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে হেরেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন, অধিকারীদের নয় পূর্ব মেদিনীপুর আসলে তৃণমূলেরই।
ভোটগণনা ঘিরে বিভ্রান্তি। আপাতত ফলাফল ঘোষণা স্থগিত নন্দীগ্রামে। নতুন করে গণনা হতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। জানালেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব।