ইয়মেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার নাজিব খলিল আল-কাবাতি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সামরিক আগ্রাসনে তার দেশে এ পর্যন্ত অন্তত ৫২৩টি চিকিৎসাকেন্দ্র ধ্বংস হয়েছে। ইরানের টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ডাক্তার নাজিব খলিল। তিনি বলেন, এসব হাসপাতাল ও মেডিক্যাল সেন্টার ধ্বংসের জন্য সৌদি জোটই দায়ী ।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
ফের করোনা পরিস্থিতি জটিল আকার ধারণ করছে জার্মানিতে। একদিকে যেমন প্রতিষেধক টিকার সংকট রয়েছে অন্যদিকে আবার হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এ পরিস্থিতিতে তা মোকাবিলা করতে জার্মানি এবার লকডাউনের পথে হাঁটতে চলেছে ।
দক্ষিণ কোরিয়া রবিবার তাদের পশ্চিম উপকূলে পরীক্ষামূলকভাবে দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার দক্ষিণ কেরিয়ার সামরিক বাহিনী একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বুধবার গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ভূখন্ড থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানোর পর তারা রাতে এ হামলা চালায়। খবর এএফপি’র।
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত বছর বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গত মাসের সেনা অভ্যুত্থানের পর থেকে জানা-শোনার মধ্যে এটিই সবচেয়ে কম বয়সী ভুক্তভোগী।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ করেছেন। রুশ প্রেসিডেন্টের সরকারি দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
ইসরাইলে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে কেউই সুস্পষ্টভাবে জয়ী হচ্ছেন না বলে এক্সিট পোলে দেখা যাচ্ছে। ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য যেমন অনিশ্চিত থাকছে, একইভাবে দেশটির রাজনৈতিক অচলাবস্থাও অব্যাহত থাকতে পারে।
পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবস। সেই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে মোদী লিখেছেন, ‘‘প্রতিবেশী দেশ হিসেবে ভারত পাকিস্তানের বাসিন্দাদের সঙ্গে ভাল সম্পর্ক চায়। সে জন্য সন্ত্রাস ও বিরোধিতামুক্ত পরিবেশ প্রয়োজন।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে আবার হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর যে সামরিক আগ্রাসন চালাচ্ছে তার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে।
আমরা আদি ও নব্য বিজেপির অনেক কথা প্রচুর শুনেছি। কিন্তু মালদহে পা দিয়ে ‘অভিবাসী বিজেপি’ শব্দটা প্রথম শুনি
ফের বাড়ছে করোনার প্রকোপ। সারা বিশ্বেই পরিস্থিতি প্রায় একই। জার্মানি, ইংল্যান্ড সহ প্রথম বিশ্বের একাধিক দেশে ফের একবার আতঙ্কের পরিবেশ। এরই মধ্যে কড়া পদক্ষেপ নিল ব্রিটেন।
দেহারুদুনে ১৫০টি মন্দিরে নির্দেশিকা ঝুলিয়ে দেয়া হলো, ‘অ-হিন্দুদের প্রবেশ নিষেধ’। এই নির্দেশিকাটি ঝুলিয়েছে হিন্দু যুবা বাহিনী নামের একটি সংগঠন।
শিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের জন্য বেশ কয়েকটি পশ্চিমা দেশ চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। জানা গেচে, গতকাল সোমবার বিকেলে কলোরাডোর বৌলডার শহরের ওই মার্কেটে একজন বন্দুকধারী গুলি চালান।
আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৩৭ জন নিহত হয়েছে। রোববার উত্তর-পশ্চিম নাইজারের কয়েকটি গ্রামে মোটরবাইকে করে এসে বন্দুকধারীরা এই হামলা চালায় বলে সোমবার সরকার জানিয়েছে।
ভারতের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দিনে তিনটি সভা করেছেন। সভাগুলোয় দেয়া বক্তব্যে তিনি বিজেপিকে আগামী ১ এপ্রিলে ‘এপ্রিল ফুল’ করে দেয়ার কথা বলেছেন।