ভিয়েনায় লকডাউনের বিরুদ্ধে শনিবার হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। লকডাউনের বিরুদ্ধে এটিই দেশটিতে সর্বশেষ বিক্ষোভ। আইনশৃঙ্খলা ও কোভিড নীতি ভাঙার অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
আর্মেনিয়া আবারও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে আজারবাইজান। এরইমধ্যে আর্মেনিয়ার সেনাবাহিনী লাচিনে সীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লায়লা আব্দুল্লাহ আবা।
গত কয়েকমাসের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে নানা রকম করোনাভাইরাসের উপদ্রব দেখা দিছে। এর মধ্যে সব থেকে ভয় জাগিয়ে ছিল নতুন ধরণের স্ট্রেন। এবার সেই ব্রিটেনেই দেখা গেল করোনার আরও এক নতুন স্ট্রেন। তা নিয়ে বৃটিশ নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বিগ্ন।
কোভিড-১৯ মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত এক লাখ ৯০ হাজার ডলারের করোনা তহবিল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেয়েছে
সামরিক জান্তার আদেশ মানতে অস্বীকার করে ভারতে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে দেবার জন্য ভারত সরকারের কাছে চিঠি দিয়েছে মিয়ানমারের সরকার।
ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান পোপ ফ্রান্সিস ইরাকের মুসলমান ও খ্রিস্টান ধর্মীয় নেতাদের সব শত্রুতা দূরে রেখে শান্তি ও ঐক্যের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন।
ভারতের কৃষি বাজারের নিয়ন্ত্রণহীনতার বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভের শততম দিনে রাজধানী নয়াদিল্লির বাইরের ছয় লেনের মহাসড়ক অবরোধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ফিলিস্তিনের পশ্চিমতীর ও গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রমে বাধা দেবে যুক্তরাষ্ট্র।
পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থাভোটে জয় লাভ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
এক দশক চলমান সিরিয়ার গৃহযুদ্ধে লাখ লাখ মানুষের শরণার্থী বা নিহত হওয়ার সাথে সাথে দেশটি বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছে।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বন্দরের কাছে একটি রেস্তোরাঁয় শুক্রবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। এ ঘটনার পরপরই নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রক্ষিত এক বিলিয়ন ডলার সরিয়ে ফেলার চেষ্টা করে মিয়ানমারের সামরিক বাহিনী। তবে সেই চেষ্টা আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।
কুয়েতে করোনার নতুন স্ট্রেন বেড়ে যাওয়ার আগামী রোববার (৭ মার্চ) থেকে ১২ ঘন্টা কারফিউ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (০৪ মার্চ) দেশটির মন্ত্রিপরিষদ বৈঠকে করোনারোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীপরিষদের বৈঠকের বরাত দিয়ে স্থানী আরবী দৈনিক আল কাবাস ও আল আনবাসহ একাধিক গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়।
নিউজিল্যান্ডের ক্যালিডোনিয়া ও ভেনুটু অঞ্চল ব্যাপক ভূমিকম্পে কেঁপে উঠেছে। কম্পনের তিব্রতা এতটাই বেশি ছিল যে উপকূলীয় অঞ্চলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
সুইডেনে ছুরিকাঘাতের হামলার ঘটনায় সাতজন আহত হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার ভেটলান্ডায় স্থানীয় সময় ৩ টায় এই হামলার ঘটনা ঘটে
ভারতের উত্তর প্রদেশের আগ্রায় তাজমহলে বোমা হামলার আতঙ্কে পর্যটকদের বের করে নেয়া হয়েছে।