যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
বিশ্ব
নোবেল পুরস্কারের ১২৫ বছরের সুদীর্ঘ ইতিহাসে একই ব্যক্তির একাধিক নোবেল জয়ের ঘটনা যেমন বিরল, তেমনি একই পরিবারের একাধিক সদস্যের এই সর্বোচ্চ সম্মাননা পাওয়ার নজির আরও বিস্ময়কর।
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহরদাদ আখলাগিকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
কৃষ্ণসাগরে রুশ ড্রোন হামলায় একটি বাণিজ্যিক জাহাজে আগুন ধরে যাওয়ার পর সেটি ডুবে গেছে। এতে দুজন নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকায় এবং জি৭ জোটের কৌশলগত মজুত থেকে জরুরি তেল ছাড়ার ঘোষণায় বাজারে উদ্বেগ কিছুটা কমেছে।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুটি নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
গাজায় ইসরায়েলের চলমান নৃশংসতায় ৮ শতাধিক ফিলিস্তিনি শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ হাজারের বেশি শিক্ষক বলে জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়। এদিকে পুরো ভূখণ্ডই আমাদের, পশ্চিম তীর দখলের ডাক ইসরায়েলি মন্ত্রীর।
ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে নতুন করে লড়াই চলছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তায় দেওয়া প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হুতিদের অব্যাহত হামলার মুখে সৌদি আরবের আত্মরক্ষার অধিকারও রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার ইউরোপ সফরে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে রুবিও এসব কথা বলেন। তার সফরে আইসল্যান্ড, গ্রিস ও পর্তুগাল রয়েছে।
হিমালয়ের পাদদেশে দাঁড়িয়ে জামা তুলে শরীরের বড় ক্ষত দেখালেন কাঞ্চা ও রাম। দুজনেরই বয়স চল্লিশের কোঠায়। অর্থকষ্ট তাদের কিডনি বিক্রি করতে বাধ্য করেছিল। অস্ত্রোপচারের পার্শ্বপ্রতিক্রিয়ায় কাঞ্চা এখনো ব্যথায় ভুগছেন। কাজও করতে পারেন না।
গত কয়েক সপ্তাহেই ভারতের বিভিন্ন প্রান্তে বাঘের হামলা, চিতাবাঘের আক্রমণ এবং হাতির পায়ে পিষ্ট হয়ে মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এমন দুর্ঘটনা এখন এত ঘন ঘন ঘটে যে সেগুলোকে অনেক সময় রাষ্ট্রের ব্যর্থতার আরেকটি উদাহরণ হিসেবে দেখা হয়।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ও যুদ্ধের হুমকি মোকাবিলায় নারীদের অস্ত্র চালনা এবং শহরের ভেতরে সরাসরি যুদ্ধ করার সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইরান।
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। বিমাটিতে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন।
জনপ্রিয় ব্রিটিশ লেখক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার (৮৬) মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) লেখালেখির ফাঁকে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার প্রকাশক হারপারকলিন্স।
পাঁচ দশকের দীর্ঘ লেখক জীবনে আর্চারের ৩০ কোটিরও বেশি বই বিক্রি হয়েছে, যার মধ্যে রয়েছে ‘ক্লিফটন ক্রনিকলস’ ও ‘কেইন অ্যান্ড অ্যাবেল’র মতো জনপ্রিয় বই। নিজের উপন্যাসগুলোর পটভূমি হিসেবে প্রায়ই সমারসেটের ওয়েলিংটন শহরকে বেছে নিতেন এই গল্পের জাদুকর।
প্যারিসের বিখ্যাত ‘সরবোন বিশ্ববিদ্যালয়ে’ পড়ার সুযোগ অর্জন করেও কেবল হিজাব না খোলার কারণে ফ্রান্সের ভিসা পেলেন না তুরস্কের এক মেধাবী শিক্ষার্থী। বায়োমেট্রিক ছবিতে মাথা ঢেকে রাখার কারণে তার ভিসা বাতিল করা হয় এবং মাথা অনাবৃত রেখে নতুন ছবি জমা দেওয়ার শর্ত দেওয়া হয়। খবর ডেইলি সাবাহর।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পরপরই সৌদি আরবে দ্রুততম সময়ে যৌথ সামরিক বাহিনী ও সরঞ্জাম মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক।
রিয়াদে আয়োজিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র জরুরি বৈঠক শেষে সোমবার (৫ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সশস্ত্র গোষ্ঠী হুথিদের কাছ থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ বাল আল-মান্দেব প্রণালীর উপকূলীয় এলাক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইয়েমেনের সরকার।
সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকার সোমবার (৫ অক্টোবর) জানিয়েছে, তারা বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি গুরুত্বপূর্ণ অবস্থানগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। খবর আল জাজিরার।