শিগগিরই কাতারে দূতাবাস খুলছে সউদি আরব। এর মধ্য দিয়ে উপসাগরীয় এ দুটি দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিবাদের অবসান ঘটতে যাচ্ছে।
বিশ্ব
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দখলমুক্ত কারাবাখ অঞ্চলের ফুজুলি জেলায় নতুন বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বুধবারের ক্ষমতাগ্রহণকে সামনে রেখে ছুটির দিন রোববার সহিংস বিক্ষোভ-প্রতিবাদ হওয়ার আশঙ্কায় দেশটির রাজধানী ওয়াশিংটনসহ ৫০টি অঙ্গরাজ্যেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
উগান্ডার দীর্ঘসময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনি পুনরায় নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচনী কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জন হয়েছে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। খবর আল জাজিরা।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দেশটির জাতীয় সংসদ ও প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠানের ডিক্রি জারি করেছেন। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের করোনার টিকা নেওয়ার পর নরওয়েতে ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, টিকা নেওয়ার পর এর পার্শ্বপ্রতিক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে।
যুক্তরাষ্ট্রের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার উত্তরসূরী কমালা হ্যারিসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশটির হেলথ এন্ড হিউম্যান সার্ভিসের মন্ত্রী আ্যলেক্স এজার পদত্যাগ করেছেন।
ভারতে করোনার টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। শনিবার সারা দেশের তিন হাজার ছয়টি কেন্দ্রে একই সঙ্গে টিকাদান কর্মসূচীর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার কোন দেশে শুরু হলো করোনাভাইরাসের টিকাদান কর্মসূচী।
নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নেয়ার দিন বুধবার সকালেই ওয়াশিংটন ছেড়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে মঙ্গলবার চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।
প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন আরেকটি রূপ শনাক্ত হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। ইতোমধ্যে নতুন এই রূপটিতে আক্রান্ত চারজনকে জাপানে শনাক্ত করা হয়েছে, যারা ব্রাজিল থেকেই জাপানে গিয়েছিলেন
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন , করোনাভাইরাসের অজ্ঞাত নতুন স্ট্রেইন থেকে ঝুঁকি এড়াতে সোমবার থেকে সব ধরণের ভ্রমণ পথ বন্ধ থাকবে
কোভিড ও দেশটির ভঙ্গুর অর্থনীতি কাটিয়ে উঠতেই দায়িত্ব গ্রহণের আগ মুহূর্তে মার্কিনিতের চমকে দিয়ে তার পরিকল্পনার কথা জানালেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ১.৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের পরিকল্পনা ঘোষণা করেন তিনি।
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জন হয়েছে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। খবর আল জাজিরা।
ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।