সরকারি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পড়ার জেরে ৩ হাজার ৫০০ ডলার অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ লক্ষ টাকা জরিমানা দিতে হল চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে।
বিশ্ব
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ক্রিসমাস ও নববর্ষের আসন্ন ছুটিতে নতুন করে লকডাউনের ঘোষণা দিয়েছে ইতালি।
আফগানিস্তানের গাজনি প্রদেশে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন শিশু নিহত হয়েছে। তারা একটি ভবনে পবিত্র কুরআন তেলাওয়াতের জন্য জড়ো হয়েছিল।
মায়ানমার সেনাবাহিনীর গণ ধর্ষণের শিকার এক নারী চার ধর্ষক সৈন্যের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। ওই সাহসী নারী এক মাসের দীর্ঘ আইনি লড়াইয়ের পর সামরিক আদালতে ন্যায় বিচার পেয়েছেন।
আগামী সপ্তাহে করোনাভাইরাস ভ্যাকসিন নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বাইডেনের নির্বাচনী অফিসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম।
ভারতে নতুন কৃষি আইনের বিরুদ্ধে শুরু বিক্ষোভ ২২ দিন পার হয়ে গেছে। এর মাঝেই নানা জল বয়ে গেছে নয়াদিল্লির রাজপথে দিয়ে। কৃষকদের আন্দোলনের সমর্থন দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশও গর্জে উঠেছে মানুষ।
ইসরাইলি গণমাধ্যম এই গুজব ছড়িয়ে দিয়েছে যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একজন সিনিয়র উপদেষ্টা গতমাসে ইসরাইল সফর করেছেন।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা অঙ্গরাজ্যের কানকারার একটি সরকারি বিজ্ঞান স্কুলে হামলা চালিয়ে অপহরণ করা ৩৪৪ জন ছাত্রকে এক সপ্তাহ পর মুক্তি দিয়েছে ইসলামিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। তারা সবাই সুস্থ রয়েছে।
জাতিসঙ্ঘ শিশু তহবিল বা ইউনিসেফ ব্রিটেনের হতদরিদ্র শিশুদের জন্য জরুরিভিত্তিতে খাদ্য সরবরাহের কর্মসূচি হাত নিয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে যে, পরীক্ষার পর তিনি কোভিড পজিটিভ বলে রেজাল্ট এসেছে।
ফ্রান্সের ম্যাগাজিন শার্লি এব্দোর দফতরে আক্রমণ এবং পাশেই একটি সুপারমার্কেটে গুলি চালানোর ঘটনায় ১৪ জনকে দোষী সাব্যস্ত করেছে প্যারিসের আদালত। এর মধ্যে পলাতক রয়েছেন তিনজন।
জো বাইডেন যে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা নিশ্চিত হওয়া গেছে ইলেকটোরাল কলেজ ভোটে। যেখানে বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট, সেখানে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি
ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে একই দিনে টিকা দেয়া শুরু করতে চান ইইউ প্রধান। সম্ভব হলে ক্রিসমাসের আগেই ইউরোপে টিকাকরণের কাজ শুরু হয়ে যাবে।
ভারতের রাজধানী দিল্লিতে কৃষক আন্দোলনে এসে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কয়েকজন কৃষকের। এবার একেবারে অন্য ঘটনা।
চীনের মহাকাশযান চ্যাং'ই৫ চাঁদ থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাতে (জিএমপি সময় বুধবার ১৭:৩০) ইনার মঙ্গোলিয়ায় অবতরণ করেছে যানটি।
সরকার যদি বলতে পারে তারা কৃষি আইন প্রত্যাহার করবে না, তা হলে আমরাও বলছি, সরকারকে এই আইন প্রত্যাহার করিয়েই ছাড়ব। আরও জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে এমনই বার্তা দিলেন ভারতের কৃষক নেতারা।