করোনার টিকা মেলেনি। এখনো ভারতে বেড়েই চলছে করোনাভাইরাস। তার মধ্যেই অশনিসংকেত এবার অন্ধ্রপ্রদেশে।
বিশ্ব
বৃটেনের সাধারণ মানুষকে উৎসাহিত করতে করোনা টিকা নেবেন রানী দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর স্বামী প্রিন্স ফিলিপও। জানা গেছে, ৮০ বছর বা তার বেশি বয়সিদের দিয়ে ইংল্যান্ডে করোনা টিকা প্রদান শুরু হচ্ছে বলে অগ্রাধিকারের ভিত্তিতে রানি ও প্রিন্সকে টিকা দেওয়া হবে না।
মার্কিন প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানির বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা সোমবারের মধ্যেই ব্রিটেনের হাসপাতালগুলোতে পৌঁছে যাবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো ভিত্তিহীন দাবি করে বলেছেন, নির্বাচন তার কাছ থেকে চুরি করে নেয়া হয়েছে। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবার আয়োজিত এক সমাবেশে শনিবার তিনি এ দাবি করেন।
ভারতের রাজধানী দিল্লি কার্যত অবরুদ্ধ। কৃষক বিক্ষোভে উত্তাল রাজধানীর রাজপথ। তবে সমাধানসূত্র মিলছে না। শনিবার (০৫ ডিসেম্বর) কেন্দ্রের সঙ্গে কৃষকদের পঞ্চম দফা বৈঠকের পরেও কোনও সমাধান হয় নি। পরবর্তী বৈঠক ৯ই ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাতিজি মেরি ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী,রুক্ষ ও প্রতারক আখ্যায়িত করে বলেছেন যে,হো্য়াইট হাউজ ত্যাগ করার পর ডোনাল্ড ট্রাম্পের স্থান হবে করাগারে।
কৃষক আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর করা মন্তব্যের পরই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রনালয় নড়েচড়ে বসে। ভারতে কানাডার হামকমিশনারকে তলব করে দেশটি পররাষ্ট্র মন্ত্রনালয়। তবে এত কিছুর পরেও নিজের অবস্থানে অনড় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
চীনে করোনাভাইরাস মহামারি হানা দেবার এক বছর পর চীনের অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে। যদিও এই অর্থনৈতিক পুনরুজ্জীবনের পেছনে বড় ভূমিকা রেখেছে সরকারের নেয়া ঋণ ও চীনা ধনীদের ব্যয় করা বিপুল পরিমাণ অর্থ।
করোনা বিধিনিষেধ কঠোরভাবে জারি করা হয়েছে উত্তর কোরিয়ায়। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করলেই কড়া শাস্তির বিধান দেওয়া হয়েছে। রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে নিয়ম ভাঙলেই অভিযুক্তকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ফায়ারিং স্কোয়াডের সামনে।
বিতর্ক, সমালোচনা সঙ্গে নিয়ে চলতেই তিনি ভালবাসেন। বারবার বিতর্কিত মন্তব্য করে তিনি বিপাকে পড়েন। কখনও এম এস ধোনিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। কখনও আবার নির্বাচকদের নিয়ে যা নয় তাই বলেন।
ভোটে জয়ী হয়েছেন অ্যাডলফ হিটলার! অবাক করার মতো ঘটনাই ঘটেছে নামিবিয়ায়। সেদেশের স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন নাৎসি জার্মানির সেই একনায়ক হিটলারের নেমসেক।
আফ্রিকার দেশ সোমালিয়ায় মোতায়েন আমেরিকার প্রায় সব সেনা প্রত্যাহার করতে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মস্কোয় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা নাগরিকদের কোভিড-১৯ টিকা দেয়ার কর্মসূচী শুরু করেছে রাশিয়া।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর চংকিংয়ের একটি কয়লা খনিতে আটকে পড়ে অন্তত ১৮ জন শ্রমিক নিহত হয়েছেন। শিনহুয়া নিউজের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বলেছে, দুই মাসের মধ্যে ওই এলাকায় এটি দ্বিতীয় বৃহত্তম খনি দুর্ঘটনা।
ভারত সরকারের সাথে দু'দফায় বৈঠকে বসেও কোনো রফাসূত্র পাননি কৃষকরা। শনিবার আবার বৈঠকে বসার কথা রয়েছে দু'পক্ষের। কিন্তু দিল্লি সীমান্তে কৃষকদের এখন একটাই দাবি, প্রত্যাহার করতে হবে কৃষি আইন
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তিনি আশা করছেন শিগগিরই ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রোঁর মতো নেতা থেকে মুক্তি পাবে। ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই হচ্ছে এরদোগানের এ যাবৎকালের সবচেয়ে কড়া মন্তব্য।