বিশ্ব

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির তিনটি বিমানবাহী রণতরী ও দুটি ল্যান্ডিং গ্রুপ ইরানের আশপাশের এলাকায় মোতায়েন করা হচ্ছে। 

মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

সৌদি আরবের মদিনায় একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় তায়বাহ পাওয়ার ডিস্ট্রিবিউশন স্টেশনের একটি ট্রান্সফরমার বন্ধ হয়ে গেলেও পুরো বিদ্যুৎব্যবস্থায় প্রভাব পড়েনি।

দ্রুত চুক্তি, নয়তো ইরানকে উড়িয়ে দেব: ট্রাম্প

দ্রুত চুক্তি, নয়তো ইরানকে উড়িয়ে দেব: ট্রাম্প

ইরানের সঙ্গে দ্রুত চুক্তি না হলে দেশটিকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত ‘খুব শিগিগরই’ শেষ হবে এবং যুক্তরাষ্ট্র দ্রুতই এতে জয়ী হবে।

ট্রাম্পের মেয়াদে আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের মেয়াদে আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র ২ লাখ ৫০ হাজারেরও বেশি ভিসা বাতিল করেছে। একই সময়ে বিদেশি নাগরিকদের যাচাই-বাছাই কঠোর করার পাশাপাশি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করেছে দেশটি। এর মধ্যেই উচ্চ দক্ষতার বিদেশি কর্মীদের জন্য ট্রাম্প প্রশাসনের নির্ধারিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি দ্বিতীয় বারের মতো স্থগিত করেছে একটি মার্কিন ফেডারেল আদালত।

যুক্তরাষ্ট্রে দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী

যুক্তরাষ্ট্রে দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী

যুক্তরাষ্ট্রের টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের সময় নজিরবিহীন ঘটনা ঘটেছে। দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা পাইকের মৃত্যু হয়নি। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় বুধবার রাত ৮টায় ন্যাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউশনে পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়। ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন টেনেসির গভর্নর বিল লি।

হুথিদের সহায়তার অভিযোগে মার্কিন জ্বালানি বিভাগের কর্মী গ্রেফতার

হুথিদের সহায়তার অভিযোগে মার্কিন জ্বালানি বিভাগের কর্মী গ্রেফতার

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বস্তুগত সহায়তা বা প্রয়োজনীয় উপকরণ দেওয়ার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের এক কর্মীকে গ্রেফতার করেছে দেশটির বিচার বিভাগ (ডিওজে)।

গ্রেফতার ব্যক্তি ৫১ বছর বয়সী অ্যাশটন হামেদ এল্লাবুদি। তাঁর বিরুদ্ধে হুথিদের সহায়তার উদ্দেশ্যে বিস্ফোরক উপকরণ ও ড্রোন তৈরির কাজে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড

বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড

বিয়ের জন্য পাত্র খুঁজতে গুগল ফর্ম তৈরি করলেন যুক্তরাষ্ট্রের ৩৬ বছর বয়সী এক তরুণী। পাত্রের খোঁজে তার তৈরি করা ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন'- এ ইতিমধ্যেই ২৪১টি আবেদন জমা পড়েছে। তার কাছে এসেছে প্রায় ১০০০ থেকে ১৫০০টি সরাসরি মেসেজ।

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন না। তবে বিজয়ী নির্বাচনে নোবেল কমিটির ওপর তার প্রভাব ঠিকই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইনস্টাগ্রাম রিল-টেলিগ্রাম থেকে জালনোট তৈরির কৌশল, গ্রেফতার সবজি বিক্রেতা

ইনস্টাগ্রাম রিল-টেলিগ্রাম থেকে জালনোট তৈরির কৌশল, গ্রেফতার সবজি বিক্রেতা

ইনস্টাগ্রাম রিল দেখে অনুপ্রাণিত হয়ে এবং টেলিগ্রামের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে জালনোট তৈরির অভিযোগে ভারতের গুজরাটের রাজকোটের এক সবজি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড

চীনের একটি গবেষণা দল একসঙ্গে ১১৬টি মাইক্রো-অটোনমাস বা ক্ষুদ্র স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার ড্রোন সফলভাবে পরিচালনা করে নতুন একটি বিশ্ব রেকর্ড গড়েছে।

ভারতে ইসরায়েলি ক্যাফেতে ঢুকতে পারেন না ভারতীয়রা!

ভারতে ইসরায়েলি ক্যাফেতে ঢুকতে পারেন না ভারতীয়রা!

ভারতের কিছু ক্যাফেতে ভারতীয় ও অন্য দেশের পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন ভারতীয় অধিকারকর্মী ও শিক্ষাবিদ শ্রীষ্টি খান্না।

যুক্তরাষ্ট্রে বিষাক্ত ইনজেকশনের দুই ডোজের পরও জীবিত নারী

যুক্তরাষ্ট্রে বিষাক্ত ইনজেকশনের দুই ডোজের পরও জীবিত নারী

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ১৯৯৫ সালের এক হত্যাকাণ্ডের দায়ে দণ্ডপ্রাপ্ত নারী বন্দি ক্রিস্টা গেল পাইকের মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে নজিরবিহীন ব্যর্থতার মুখ দেখেছে কারাকর্তৃপক্ষ।