বিশ্ব

হরমুজ প্রণালি থেকে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালি থেকে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালি থেকে একটি মার্কিন চালকবিহীন ড্রোন আটক করার দাবি করেছে। প্রথমে ড্রোনটিকে ‘রেমাস ৬০০’ হিসেবে ধারণা করা হলেও পরবর্তীতে এটি উন্নত প্রযুক্তির ‘এমকে ১৮ মড ২ কিংফিশ’ ড্রোন হিসেবে শনাক্ত করা হয়েছে।

ব্রিটিশ বিমানঘাঁটি ঘিরে সন্ত্রাসবিরোধী অভিযান, গ্রেফতার ৫

ব্রিটিশ বিমানঘাঁটি ঘিরে সন্ত্রাসবিরোধী অভিযান, গ্রেফতার ৫

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে রাফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি ঘিরে বড় ধরনের নিরাপত্তা অভিযান চালানো হয়েছে। বিস্ফোরক ও সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বিমানঘাঁটির আশপাশের ৮৫টি পরিবারের বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আবারও বাড়ল তেলের দাম

আবারও বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে সংঘাত নিরসন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠেছে।

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন লাদাখের পরিচিত পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। একই সঙ্গে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে কেন্দ্রীয় সরকারকে ২ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি।

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লেটো রাজ্যে ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ১০টি স্থানীয় সরকার এলাকায় এ পর্যন্ত ৪৬৯টি সন্দেহভাজন ডিপথেরিয়া আক্রান্তের ঘটনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (এবিজিপি) সদস্যদের সঙ্গে ফিল্ম ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার দুপুরের দিকে দু’পক্ষের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পাকিস্তানে ক্রিকেট খেলে ফেরার পথে বন্দুকধারীদের গুলিতে ৩ ক্রিকেটার নিহত

পাকিস্তানে ক্রিকেট খেলে ফেরার পথে বন্দুকধারীদের গুলিতে ৩ ক্রিকেটার নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়ার লাকি মারওয়াত এলাকায় ক্রিকেট ম্যাচ খেলে ফেরার পথে বন্দুকধারীদের গুলিতে তিন ক্রিকেটার নিহত হয়েছেন।

ইথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, সংযমের প্রতিশ্রুতি সেনাবাহিনীর

ইথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, সংযমের প্রতিশ্রুতি সেনাবাহিনীর

ইথিওপিয়ার উত্তরে উত্তেজনা বাড়ার মধ্যে সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় সামরিক বাহিনী।

ভিসা কড়াকড়ির আগে অস্ট্রেলিয়ায় ডিপ্লোমায় শিক্ষার্থী টানতে ছাড়

ভিসা কড়াকড়ির আগে অস্ট্রেলিয়ায় ডিপ্লোমায় শিক্ষার্থী টানতে ছাড়

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে একটি ডিপ্লোমা কোর্স বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের পর সেটিতে দ্রুত শিক্ষার্থী ভর্তির চেষ্টা করছে কয়েকটি বেসরকারি কলেজ।

১০ বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্র যাচ্ছে চীনের দুই পান্ডা

১০ বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্র যাচ্ছে চীনের দুই পান্ডা

ফাহাদ ভাই বলতেছে, আদাঘন্টা পরে যেতে। কিন্তু আজকে আর কিছু থাকলে একবারে নিয়ে যেতে বলতেছে। তার নাকি রিপোর্ট করা লাগবে জরুরী আর সময় দিতে পারবে না, তাই বললো।

যুক্তরাজ্য ও তিন মুসলিম দেশকে ধন্যবাদ জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্য ও তিন মুসলিম দেশকে ধন্যবাদ জানাল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য, ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক এবং উপসাগরীয় দেশ ওমান ও সংযুক্ত আরব আমিরাত।