দক্ষিণ সুদানে প্রথম নির্বাচন আবারও পেছাল, নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি

দক্ষিণ সুদানে প্রথম নির্বাচন আবারও পেছাল, নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি

ফাইল ছবি

বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পেছানো হয়েছে। আগামী ডিসেম্বরের পরিবর্তে ফেব্রুয়ারিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শনিবার জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

জুবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আগামী ২২ ডিসেম্বর দেশটিতে প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন হওয়ার কথা ছিল। জাতিগত ও রাজনৈতিক সংঘাতের কারণে এর আগে কয়েক দফা নির্বাচন পিছিয়ে দেওয়া হয়।

নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন নির্বাচনী সময়সূচিতে আগামী ১১ ফেব্রুয়ারিকে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে।