স্পিলবার্গের সিনেমায় কিলিয়ান-জেসি

স্পিলবার্গের সিনেমায় কিলিয়ান-জেসি

ছবিঃ সংগৃহিত।

হলিউডের কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেতা কিলিয়ান মারফি ও জেসি বাকলি। কেভিন ব্যারির উপন্যাস ‘দ্য হার্ট ইন উইন্টার’ অবলম্বনে নির্মিতব্য ওয়েস্টার্ন ঘরানার ছবিটি পরিচালনা করবেন স্পিলবার্গ।

‘দ্য হার্ট ইন উইন্টার’ উপন্যাসটি প্রকাশিত হয় ২০২৪ সালে। এর গল্পের কেন্দ্রে রয়েছেন আইরিশ কবি টম রুর্ক। শহরের খনি অধিনায়কের নতুন স্ত্রী পলি গিলেসপির প্রেমে পড়েন তিনি। পরে দুজন একসঙ্গে সান ফ্রান্সিসকোর উদ্দেশে পালিয়ে যান।

তবে তাদের পিছু নেয় সশস্ত্র বন্দুকধারীদের একটি দল।
এই সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করবেন স্পিলবার্গ ও জেসি বাকলি। এর আগে ‘হ্যামনেট’ সিনেমায় প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন স্পিলবার্গ। ২০২৫ সালে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন বাকলি।

অন্যদিকে, পল থমাস অ্যান্ডারসনের জন্যও এটি বিশেষ কাজ।