ফরিদগঞ্জ মুক্ত দিবস উদযাপিত

ফরিদগঞ্জ মুক্ত দিবস উদযাপিত

ছবি: সংগৃহীত

 

নানা আয়োজনে চাঁদপুরের ফরিদগঞ্জ মুক্ত দিবস উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে জেলার প্রথম উপজেলা হিসেবে ফরিদগঞ্জ হানাদারমুক্ত হয়।

দিবসটি ‍উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

র‌্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ৭১-এর শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা। 

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে ইউএনও মেহেদী হাসান মানিকে সভাপতিত্বে ও গণমাধ্যমকর্মী আমান উল্ল্যা আমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আল আমিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবু তাহের।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসনে পাটওয়ারী, বালিথুবা পশ্চিম ইউনিয়নের কমান্ডার আহসান উল্ল্যা চৌধুরী, বালিথুবা পূর্ব ইউনিয়নের তাফাজ্জল হোসেন, গুপ্টি পশ্চিম ইউনিয়নের নুরুল আমিন ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সেক্রেটারি আলী আক্কাছসহ অন্যরা।