প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

সংগৃহীত

যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান হলে চলবে না, এগুলোকে হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষাব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে হবে। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করছে।

মন্ত্রী বলেন, আমরা সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতে কাজ করছি। যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর।

এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার হাবে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়িত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবে।

বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষার হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করছি। দেশের বিশ্ববিদ্যালয়গুলো হবে উৎকর্ষের কেন্দ্র। বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবেন।

চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডাটা ও রোবটিক্সের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণা অপরিহার্য। দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান প্রমুখ। সভা শেষে মন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।