ছুটির দিনে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
ফাইল ছবি
আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় সারা বিশ্বের মধ্যে দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। স্কোর ১৮৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
এদিন সকাল ৮টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী রাজধানী ঢাকার এই বায়ুর মান সূচক বা একিউআই স্কোর পাওয়া গেছে।
একই সময়ে দূষিত শহরের তালিকার প্রথম অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, স্কোর (২৯৭)। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৯৩। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৬৪। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৩৪; যা ‘খুবই অস্বাস্থ্যকর’। এ ছাড়া ষষ্ঠ অবস্থানে রয়েছে কাতারের দোহা, যার স্কোর ১৮৪; যা অস্বাস্থ্যকর।
দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ৯৯ থেকে ১৭৪-এর মধ্যে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআর স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। একিউআর স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।