প্রাণিসম্পদ খাতে অবদানে স্বর্ণপদক পেল কাজী ফার্মস
সংগৃহীত
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও উৎপাদন উপকরণ সরবরাহে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬’-এ স্বর্ণপদক অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড।
‘প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ (খাদ্য, ওষুধ, হাঁস-মুরগির এক দিন বয়সের বাচ্চা ও অন্যান্য) উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কারখানা/শিল্প’ ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি এ সম্মাননা লাভ করে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানের হাতে এ স্বর্ণপদক তুলে দেন।