শুটিংয়ের আগে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন এই অভিনেতা?
ফাইল ছবি
সাধারণ মানুষের কাছে সিনে তারকারা অনেকটা অতি মানবের মতো। তাই তাদের নিয়ে ছড়ানো অতি রঞ্জিত কথাবার্তাও তাদের কাছে বিশ্বাসযোগ্য। শুটিংয়ের আগে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন বলিউড অভিনেতা রবি কিষাণ, এমন গুঞ্জনও সত্য বলে মনে করেন অনেকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
মারাঠি রিয়েলিটি শো ‘কোণ হওনার ক্রোড়পতি’র সঞ্চালক বলিউড লাস্যময়ী মাধুরী দীক্ষিত। তার অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন রবি। সেখানে এ নিয়ে কথা বলেন। নিজের সম্পর্কে রটা সবচেয়ে অবাক করা গুজব সম্পর্কে অভিনেতার কাছে জানতে চান মাধুরী।
জবাবে রবি জানান, তাঁর সম্পর্কে সবচেয়ে মজার ও আজব গুজব হলো— প্রত্যেকবার শুটিংয়ের আগে তিনি নাকি দুধ ও গোলাপের পাপড়ি দিয়ে গোসল করেন। রবির কথায়, ‘লোকে বলে, ও নাকি ২০ লিটার দুধ দিয়ে স্নান করে, তারপর শট দেয়! এটা শুনে আমি হাসতে হাসতে পড়ে গিয়েছিলাম।’
মাধুরীর সঙ্গে একই সিনেমায় অভিনয় করেছেন রবি। তাই তাকেই সাক্ষী মেনে জানতে চান এর সত্যতা। তখন মাধুরী জানান, রবি কিষাণ বহুবার সারারাত সফর করে সরাসরি শুটিং সেটে পৌঁছে যেতেন। তাই তার দুধ দিয়ে গোসল দূরের কথা গায়ে পানি নেওয়ার সুযোগই ছিল না।
সম্প্রতি প্রযোজক ও পরিচালক করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এও অতিথি হয়েছিলেন রবি। সেখানে বলেছেন অনেক না বলা কথা। খুলেছিলেন শৈশবের ঝাঁপি। বাবার হাতের প্রহার,বাড়ি ছেড়ে পালানো— কোনোটাই বাদ রাখেননি জনপ্রিয় এ অভিনেতা ও রাজনীতিবিদ।