র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু আজ
ছবি: সংগৃহীত
এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গঠিত হয় ২০০৪ সালের ২৬ মার্চ। ওই বছরের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর এই চৌকস ইউনিট। সংস্থাটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দুদিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে আজ। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এতে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্তকাজ সহজতর করতে ক্ষমতা বাড়ানোর দাবি জানাবেন প্রধানমন্ত্রীর কাছে। পাশাপাশি আরও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রস্তাব উপস্থাপন করা হবে। এছাড়া র্যাবের জন্য নতুন এবং অত্যাধুনিক যানবাহন কেনার দাবি জানানো হবে। র্যাবের উচ্চপর্যায়ের সূত্র এসব তথ্য জানিয়েছে।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্যাব হেরিটেজ মিউজিয়াম ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন। এখন থেকে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীর পরদিন র্যাব মেমোরিয়াল ডে পালন করা হবে।
। এসব অভিযানে ৪৪ কোটি, ১৯ লাখ ২১ হাজার ৩১৯ টাকা জরিমানা ও ৯৮১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।