নিউ মার্কেটে সংঘর্ষে আহত আরেক যুবকের মৃত্যু

নিউ মার্কেটে সংঘর্ষে আহত আরেক যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত আরেক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে সংঘর্ষে দু’জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত যুবকের নাম- মোরসালিন (২৬)। তিনি নিউ মার্কেটের একটি দোকানের কর্মচারী ছিলেন।

এর আগে ঘটনার দিন রাতেই নাহিদ (১৮) নামে আরো এক যুবকের মৃত্যু হয়। তিনি এলিফ্যান্ট রোডে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

নিহত মোরসালিনের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দির কালাই নগর গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুরে দুই মেয়েসহ পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম মৃত মোঃ মানিক মিয়া।

তার স্ত্রী অনি আখতার মিতু জানান, নিউ মার্কেটে একটি শার্টের দোকানে চাকরি করতেন মোরসালিন।