গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযানে এমপি রনি

গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযানে এমপি রনি

ছবি: সংগৃহীত

গাজীপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে একটি মজা পুকুর ও আশপাশের জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়েছে। শহরের ছায়াবিথী মধ্যপাড়া পুকুরে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। 

শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া পুকুর এলাকায় এ কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সঙ্গে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) এম মঞ্জুরুল করিম রনি ও ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। 

এ সময় এলাকাটিকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে উল্লেখ করে এমপি রনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করা চলছে। শুধু পুকুর পরিষ্কার করলেই হবে না, ডেঙ্গু প্রতিরোধে এলাকার মানুষকেও সচেতন হতে হবে।

কর্মসূচিতে বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট মো. শহীদুজ্জামান, আহমদ আলী রুশদি, আ ক ম মোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, হাসান আজমল ভুইয়া, জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, মাহমুদ হাসান রাজু, শাহাদাৎ হোসেন শাহীন, ফারহাজ বিন ফয়েজ প্রবাল, রোহানুজ্জামান শুক্কুরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা জানান, শতবর্ষী দীর্ঘদিনের ময়লাযুক্ত মধ্যপাড়ার পুকুরটি পরিষ্কার করার ফলে এলাকার ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।