মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা, যুবক নিহত

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা, যুবক নিহত

ফাইল ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারে ধাক্কা লেগে মুন্না শেখ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার দুপুরে উপজেলার পয়সারহাট ব্রিজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না উপজেলার মধুর নাগরা এলাকার বাসিন্দা।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মুন্না মোটরসাইকেলে করে নাগরা থেকে পয়সারহাটের দিকে যাচ্ছিলেন। পয়সারহাট ব্রিজের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।