দিনাজপুরে শিশু হত্যা ও পাচার বন্ধে মানববন্ধন

দিনাজপুরে শিশু হত্যা ও পাচার বন্ধে মানববন্ধন

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে শিশু নিখোঁজ, অপহরণ এবং হত্যার ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। নবজীবন নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধান পেতে ও নিরাপদে ঘরে ফেরাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ সময় বক্তব্য রাখেন নবজীবন নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রওশন আরা, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, অভিভাবক মো. সাখাওয়াতুল কবির চৌধুরী, মনিরা খানম, নাসিমা খাতুন, হাজী দানেশ বিজ্ঞান  ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাখায়াতুল কবির চৌধুরী, নবজীবন শিশু বিকাশ কেন্দ্রের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, সমাজকর্মী মকিদ হায়দার শিপন, সহকারী শিক্ষক শামীমা আকতার প্রমুখ।

কর্মসূচিতে নবজীবন উন্নয়ন সংস্থার অন্যান্য কর্মকর্তা, সদস্য, অভিভাবকরা উপস্থিত ছিলেন।