লামায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

লামায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাইট এইড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। ফাউন্ডেশনটির পরিচালক ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক থুইনুমং মার্মার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন লামা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম আরিফ চৌধুরী।

তিনি বলেন, দৃষ্টি মানবদেহের অন্যতম মূল্যবান নিয়ামত। অন্ধত্ব দূরীকরণ এবং চোখের সুচিকিৎসা নিশ্চিত করতে পাহাড়ি অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।

বক্তারা চোখের দৃষ্টিশক্তির গুরুত্ব ও সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।