বাংলাদেশে চারটি সফটওয়্যার পণ্য চালু করল খুলনা টেকনোলজিস লিমিটেড
ছবি: সংগৃহীত
বাংলাদেশে চারটি সফটওয়্যার পণ্য চালু করল আমেরিকা ও ইউরোপভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান খুলনা টেকনোলজিস লিমিটেড।
গতকাল রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই চারটি সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
পণ্যগুলো হলো, বিভিন্ন প্রকল্প, কাজ ও ওয়ার্কফ্লো এক ওয়ার্কস্পেসে নিয়ে আসা প্রযুক্তি ‘আওয়ারঅপেরো’, নির্ধারিত স্বাক্ষরক্রম ও অডিট ট্রেইলসহ ডিজিটালভাবে নথি পাঠানো ও স্বাক্ষর করার সফটওয়্যার ‘সাইনিংআস’, উপস্থিতি ট্র্যাকিং, ছুটি ব্যবস্থাপনা, অনুমোদন, মূল্যায়ন ও এইচআর বিশ্লেষণের মাধ্যমে মানবসম্পদ ব্যবস্থাপনায় সহায়তাকারী সফটওয়্যার ‘এইচআর কয়োওরা’ এবং কেস ও ক্লায়েন্টের তথ্য ব্যবস্থাপনায় সহায়তাকারী সফটওয়্যার ‘কেসপার্ক’।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সুমন ইকবাল, প্রতিষ্ঠানটির অন্যতম গ্রাহক আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠিত ল ফার্ম ‘রাজু ল’ এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আ্যটর্নি রাজু মহাজনসহ অন্যরা উপস্থিত ছিলেন।