মাছের ঘেড়ে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

মাছের ঘেড়ে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

প্রতীকী ছবি।

ময়মনসিংহের ভালুকায় মাছের খামারে সাঁতার কাটতে গিয়ে উদয় (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় নাসির মডেল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের সাদেক হোসেনের মাছের খামারে সাঁতার কাটতে নেমেছিল উদয়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজি করে। এরপর বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান।