ছুরি-কাঁচির নিচে বাটলার, অস্ট্রেলিয়া সফর নিয়েও অনিশ্চয়তা
সংগৃহীত ছবি
ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন জস বাটলার। তাকে থামাতে বেশ বেগ পেতে হয়েছে বোলারদের।
তবে এবার কিছু সময় স্বস্তি পেতে পাচ্ছে বোলাররা। ইনজুরি থামিয়ে দিয়েছে বাটলারকে।
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বাটলার। তার অস্ত্রোপচার করিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার।
এতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। পাকিস্তানে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে তো মিস করেছেনই এবার অস্ট্রেলিয়া সফরেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কেননা সুস্থ হতে কত সময় লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সোমবার হাসপাতালের বিছানা থেকে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন বাটলার।
সেখানে তিনি জানান, অস্ত্রোপচার সফল হয়েছে। দ্রুত সুস্থ হয়ে ফেরার ব্যাপারে তিনি আশাবাদী।
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পান বাটলার। হেডিংলিতে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লাগে তার। পাঁচ ছক্কায় ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলার পথে ব্যথার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
কিছুক্ষণ পর আবার ব্যাটিংয়ে ফিরলেও বেশিক্ষণ টিকতে পারেননি।
তাতে নিশ্চিত হয় পাকিস্তান সফর থাকছেন না বাটলার। এবার অস্ত্রোপচারের কারণে অস্ট্রেলিয়া সফরেও ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার না পাওয়ার সংশয় দেখা দিয়েছে। আগামী ১৩ নভেম্বর পার্থে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সীমিত সংস্করণের সিরিজ। এতে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের।
ধারণা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০ দিয়ে মাঠে ফিরতে পারেন বাটলার। জানুয়ারিতে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলার কথা রয়েছে তার।