বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সুপারিশ কমিটি

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সুপারিশ কমিটি

ফাইল ছবি

 

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বায়ক করে আট সদস্যের সুপারিশ প্রণয়ন কমিটি করেছে সরকার।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

কমিটির সদস্য সচিব করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে। এছাড়া, সদস্য হিসেবে রয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের আইজিপি। 

প্রজ্ঞাপনে বলা হয়, এই কমিটি আগামী দুই মাসের মধ্যে দেশের বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ দেবে। কমিটি প্রয়োজনে সদস্য কোঅপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুসারে সভা করবে। 

এছাড়া, পৃথক প্রজ্ঞাপনে ‘সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করার জন্য মন্ত্রিসভা কমিটি’ বাতিল করা হয়েছে। গত ২৪ আগস্ট এ কমিটি গঠন করেছিল সরকার।