ফেনী সমিতি ঢাকার নির্বাচনে ভোটার হওয়ার সময় বাড়ল

ফেনী সমিতি ঢাকার নির্বাচনে ভোটার হওয়ার সময় বাড়ল

ফাইল ছবি

ফেনী সমিতি ঢাকা ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৭-এর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। 

ভোটার তালিকা প্রস্তুত কমিটির আহ্বায়ক ফজুলল হক চৌধুরী (সাজু) ও সদস্য সচিব হোসাঈন মোঃ কাওছার স্বাক্ষরিত এক ব্জ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকাস্থ ফেনীবাসীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফেনী সমিতি ঢাকা'র আসন্ন নির্বাচন-২০২৭ উপলক্ষে ভোটার তালিকা হাল নাগাদ করণ কাজ অব্যাহত আছে। সমিতির আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩১ অক্টোবর-২০২৬ পর্যন্ত সদস্য অন্তর্ভুক্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখিত তারিখের মধ্যে আগ্রহী ঢাকাস্থ ফেনীবাসীদের সমিতির সদস্যপদ গ্রহণ করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। 

ব্জ্ঞিপ্তিতে জানানো হয়, সদস্যপদ গ্রহণে আগ্রহীকে ১০০ টাকা দিয়ে সদস্য ফরম সংগ্রহ করতে হবে। আজীবন সদস্যপদের জন্য ১০ হাজার টাকা এবং সাধারণ সদস্য পদের (নবায়নযোগ্য) জন্য ১০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

আবেদনকারীকে সদস্য ফরমের সঙ্গে পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পৌরসভা/ইউনিয়ন পরিষদের সনদপত্র জমা দিয়ে মানি রসিদ ও সদস্য নম্বর সংগ্রহ করতে হবে।