সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান।

আব্দুল মান্নান জানান, প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোর তথ্য সঠিকভাবে সংগ্রহ করে প্রকৃত সুবিধাভোগীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বলয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিকতা ও স্বচ্ছতা বজায় রাখতে ভুল বা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে তথ্য সংগ্রহকারীদের পূর্ণ সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।