দিনাজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ
সংগৃহীত
দিনাজপুর জেলার বিরল উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে বিরল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব এসব নতুন কাপড় বিতরণ করেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিরল উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুর-জামাল হোসেন সোনাহার, সহ-সভাপতি আসাদুল হক হীরা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিরল উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন জানান, এবার জেলার বিরল উপজেলায় ৯৮টি এবং বোচাগঞ্জ উপজেলায় ৮২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে বিরল উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং বোচাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে মোট সাড়ে নয়হাজার নতুন কাপড় বিতরণ করা হয়েছে। এছাড়াও ১৮০টি পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের মধ্যে একই রংয়ের টি-শার্ট বিতরণ করা হয়েছে।