চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমন (২৫) নামে এক যুবকের মৃত্যুর হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে পটিয়া পৌরসভার কাগজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার স্থানীয় বাসিন্দা মো. ইয়াকুবের পুত্র।

স্থানীয় যুবদল নেতা মামুনুর রশীদ ও নিহতের প্রতিবেশী মো. মহিউদ্দিনসহ স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে পিডিবি কর্তৃপক্ষকে জানানো হলেও তারা সময়মতো ব্যবস্থা নেয়নি। একারণে বিদ্যুৎ সংযোগ চালু থাকায় অবস্থায় তারের সংস্পর্শে গিয়ে ইমন গুরত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যদিও পটিয়া পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউন্নবী দাবি করেন, ‘পিডিবিকে না জানিয়ে গাছের ডালপালা কাটার কারণে বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে যায়। খবর পেয়ে পিডিবির কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় ইমন সচল বিদ্যুৎ লাইনের তার স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।’