পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ক্ষতিপূরণ পেল নিহত এক সৌদিপ্রবাসীর পরিবার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ক্ষতিপূরণ পেল নিহত এক সৌদিপ্রবাসীর পরিবার

ছবি: সংগৃহীত

২০২৩ সালে সৌদি আরবে নিহত বাংলাদেশি নুরুল হকের পরিবার ক্ষতিপূরণ পেয়েছে। 

সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন নিহতের পরিবারের সদস্যরা।

এ সময় প্রতিমন্ত্রী তাদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করেছে। তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে পরিবারটি ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করে।

ক্ষতিপূরণের অর্থ গ্রহণের পর নুরুল হকের পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।