ফেনী নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফেনী নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রতিকি ছবি

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির বাগানবাজারে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে সাইমন (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ফেনী নদীর পানুয়া অংশে অফিসটিলা সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইমন করালিয়া তাকিয়া ইসলামপুর এলাকার বাসিন্দা সাদেক মিয়ার ছেলে। মাদ্রাসা বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে ডুবে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

বাগানবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ৯টায় করালিয়া তাকিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাইমনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাইমনের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ১৬ বছর বয়সী সন্তানের এমন অকালমৃত্যুতে পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।