চীনে কোল্ড চেইন এক্সপোতে বাংলাদেশি দলের নেতৃত্বে রবিন
ছবি: সংগৃহীত
চীনে আন্তর্জাতিক কোল্ড চেইন এক্সপো ‘আরএসিসি চায়না ২০২৬’-এ বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী নেতা গোলাম সারোয়ার রবিন। এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে রিবন কাটিং অনুষ্ঠানে যোগ দেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
রবিন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সদস্য এবং ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিনিধি দলে আরও আছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সদস্য ও ঠাকুরগাঁও চেম্বারের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম খোকন, রাজশাহী চেম্বারের সিনিয়র সহসভাপতি শামসুর রহমান শান্তন, রাহাবার হিমাগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গণি সুলতান হাসান ইমরোজ, এসবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক রিয়াজুল ইসলাম সুমন ও নুরুল ইসলাম স্বপন ও ঠাকুরগাঁও চেম্বারের পরিচালক মনোয়ার হোসেন কামালসহ অন্য সদস্যরা।
সংশ্লিষ্টরা আশা করছেন, আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বাংলাদেশের কোল্ড স্টোরেজ ও কৃষিভিত্তিক ব্যবসায় খাতের প্রতিনিধিত্বের পাশাপাশি, সংশ্লিষ্ট খাতের আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় ও ব্যাবসায়িক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।