নাটোরে ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান

নাটোরে ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান

সংগৃহীত

নাটোর জেলায় ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির শফীউদ্দিন সরদার মিলনায়তনে এ বৃত্তি প্রদান করা হয়।

শিক্ষাবিদ প্রফেসর সুবিধ কুমার মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সমাজকর্মী মীর আব্দুর রাজ্জাক চাপিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) রেজাউল ইসলাম এবং নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিবন্ধকতা অতিক্রম করে যেতে সহায়ক ভূমিকা পালন করছে। বৃত্তির পরিধি বৃদ্ধি করা গেলে শিক্ষার বিস্তার ও উন্নয়ন আরো সহজ হবে।

অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন জানান, ৩০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০০ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে।