ফরিদপুরে শতবর্ষী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় গুণীজন সংবর্ধনা

ফরিদপুরে শতবর্ষী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় গুণীজন সংবর্ধনা

সংগৃহীত

ফরিদপুর জেলার শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল (এম.এ.) মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া এলাকার হাফেজ ডাঙ্গীতে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় মাদ্রাসার কর্মকর্তাবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলার পাশাপাশি গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। 

আলোচনা সভায় বক্তারা ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও অগ্রগতি কামনা করেন।

এ সময় বক্তারা আগামী বছরের মধ্যে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান। 

তারা বলেন, শতবর্ষী এ শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও অবদান বিবেচনায় নিয়ে জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।