ইনডিপেন্ডেন্টকে ১৮৭ রানের বড় লক্ষ্য দিলো ড্যাফোডিল
ছবি: সংগৃহীত
এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-কে ১৮৭ রানের বড় লক্ষ্য দিলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
রবিবার রাতের এ ম্যাচে নির্ধারিত ২০ ওভার খেলে ১৮৬ রান সংগ্রহ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। ম্যাচের শুরুতে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিপক্ষে দারুণ শুরু করে ড্যাফোডিল ইউনিভার্সিটি দল।
এর আগে, এদিন উদ্বোধনী ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)’র বিপক্ষে সাত ওভার হাতে রেখেই ৫ উইকেটের বড় জয় তুলে নেয় সোনারগাঁও ইউনিভার্সিটি।