রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬ জেলের কারাদণ্ড
সংগৃহীত
রাজবাড়ী জেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫৫ হাজার ৯শ’ মিটার অবৈধ জাল ও ১৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
এ অভিযানকালে ৬টি মামলা দায়ের, ৬ জন জেলেকে কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের উদ্যোগে পরিচালিত অভিযানে এসব জাল ও মাছ জব্দ করা হয়।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানের ১৯তম দিনে জেলায় মোট পাঁচটি অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয় এবং প্রত্যেককে ৫শ’ টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজবাড়ী সদর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে এসব জেলেকে সাজা ও জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী।
মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন রাখতে এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ।