গাড়িতে গুলিবর্ষণ, নিশানা ছিলো ইমরান হাশমিও

গাড়িতে গুলিবর্ষণ, নিশানা ছিলো ইমরান হাশমিও

ছবি সংগৃহীত।

টাইগার শ্রফের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় তদন্ত করতে গিয়ে বলিউডের আরও দুই অভিনেতার বাড়িতে নজরদারির তথ্য পেয়েছে মুম্বাই পুলিশ। এবার তদন্তে উঠে এসেছে অভিনেতা ইমরান হাশমির নাম।

পুলিশের দাবি, টাইগার শ্রফকে নিশানা করার আগে ইমরানের বাড়ি খুঁজে বের করে রেকি করার নির্দেশ দেওয়া হয়েছিল অভিযুক্তদের। তবে স্থানীয়দের কাছে খোঁজখবর নিয়েও অভিনেতার বাড়ির ঠিকানা বের করতে পারেনি তারা। এর আগে সালমান খান ও আমির খানের বাড়ি ঘিরেও একই ধরনের তৎপরতার তথ্য সামনে এসেছিল।

গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, টাইগারকে লক্ষ্যবস্তু করার আগে অভিযুক্তরা সালমান খানের বাড়িতে রেকি করেছিল।

এরপর আমির খানের বাড়ির ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করে তারা। কিন্তু আমির দক্ষিণ মুম্বাইয়ে চলে যাওয়ায় তার বাড়ির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য পায়নি অভিযুক্তরা।

পুলিশের তদন্তে আরও জানা গেছে, সালমান ও আমিরের বাড়ি খুঁজে পেতে ব্যর্থ হওয়ার পর ইমরান হাশমির বাড়ির অবস্থান শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের কাছে জিজ্ঞাসাবাদ করেও ইমরানের বাড়ির ঠিকানা জানতে পারেনি তারা।

অভিনেতাদের বাড়ি খুঁজে বের করার চেষ্টা সফল না হওয়ায় শেষ পর্যন্ত অন্যভাবে টাইগারকে নিশানা করার পরিকল্পনা করে অভিযুক্তরা।

তদন্তকারীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগারের বিভিন্ন রিল দেখে তার নিয়মিত যাতায়াতের তথ্য সংগ্রহ করা হয়।

সেখান থেকেই তারা জানতে পারে, প্রতি রোববার জুহুর পুষ্পা নারসি গ্রাউন্ডে ফুটবল খেলতে যান অভিনেতা। এরপর তার গতিবিধির ওপর নজর রাখা শুরু হয় বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।