নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হিসেবে নোয়াখালীতেও বর্ণাড্য আয়োজনের মধ্যে দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে বিকালে মাইজদী প্রধান সড়ক থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। তিনি তার বক্তব্য বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়েউর রহমানের হাতে গড়ে ওঠা দলকে নিয়ে যতই ষড়যন্ত্র হোক ধ্বংস করা এত সহজ নয়। খালেদা জিয়ার পরে তার ছেলে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশকে এগিয়ে যাচ্ছেন। আগামীতে জনগণের ভালোবাসায় বিএনপি দেশের কল্যাণে কাজ করে যাবেও বলেও জানান তিনি।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, জেলা বিএনপি নেতা আবদুর রহমান, শহীদুল ইসলাম কিরণ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাক্ষা চন্দ্র দাস, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, ওমর ফারুক টপি, ভিপি জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।