স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা

সংগৃহীত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা রাজধানী ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মুফতি মুহাম্মাদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী।

সভায় কমিটির সদস্য অধ্যাপক ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ, মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন, অধ্যাপক ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম ও অধ্যাপক ড. মুহাম্মাদ তাজাম্মুল হক উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মি. রিয়াদ মাহমুদ চৌধুরী সভায় অংশগ্রহণ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম এবং শরিয়াহ্ সেক্রেটারিয়েট ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।