বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে ই-পারিবারিক আপিল আদালত
ছবি সংগৃহীত।
বিচারপ্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থাপনায় রূপান্তর এবং ন্যায়বিচারে সহজগম্যতা নিশ্চিত করার লক্ষ্যে ই-পারিবারিক আপিল আদালত উদ্বোধন করা হচ্ছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে এ উদ্বোধনী অনুষ্ঠান হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (২৮ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারব্যবস্থাকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও দায়বদ্ধ করার পাশাপাশি ন্যায়বিচারে মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থাপনার অংশ হিসেবে ই-পারিবারিক আপিল আদালত চালু করা হচ্ছে।
ই-পারিবারিক আদালতের অনলাইন প্ল্যাটফর্মের ঠিকানা https://efamilycourt.judiciary.gov.bd।