কুড়িগ্রামে মোবাইল চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার
প্রতিকি ছবি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের হোতা রশিদুল ইসলাম রতনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যমানের ভারতীয় অবৈধ মোবাইল উদ্ধার করা হয়।
উপজেলার বংগসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে ভারতীয় মাদক ও বর্ডারক্রস মোবাইল চোরাকারবারের এক অভয়ারণ্য গড়ে তুলে রতন। তাকে গ্রেফতার করতে একাধিকবার অভিযান পরিচালনা করে পুলিশ ব্যথ' হয়।
অনেক সুকৌশলে নিজেকে রক্ষা করতে সক্ষম হয় সে।
পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার ভূরুঙ্গামারী সাকে'ল মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে থানা পুলিশের একটি ছদ্মবেশী দল গতকাল বুধবার ভোররাতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ক্রয় বিক্রয়ের সময় রতনকে হাতে-নাতে গ্রেফতার করে।
বুধবার দুপুরে সাকে'ল পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বংগোসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার মাধ্যমে গ্রেফতারকৃত রতন মূলত ভারতীয় মাদক ও মোবাইল ফোনের ব্যবসা করতো।
রতনের মাধ্যমে এসকল ভারতীয় চোরাই মোবাইল দেশের বিভিন্ন শপিংমল ও দোকানে ছড়িয়ে পড়তো। রতন ও তার কিছু নিকট আত্মীয়ের সমন্বয়ে গঠিত একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এই অবৈধ ব্যবসা পরিচালিত করে আসছিল ।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী সার্কেল সহকারি পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।