রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রতিকী ছবি

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) সংঘাতকে কেন্দ্র করে রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, মার্কিন অর্থ বিভাগের ওয়েবসাইটে বুধবার এ তথ্য জানানো হয়।

রয়টার্স বলছে, ২০২৫ সালের শুরুর দিকে অগ্রসর হয়ে কঙ্গোর উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেয় এএফসি/এম২৩ বিদ্রোহীরা।

ওই অভিযানে পূর্ব কঙ্গোর দুটি বৃহত্তম শহরও দখল করে গোষ্ঠীটি।

জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর সরকারগুলোর অভিযোগ, বিদ্রোহীরা রুয়ান্ডার সমর্থন পাচ্ছে। তবে কিগালি এ অভিযোগ অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাসহ সংঘাত নিরসনে বিভিন্ন উদ্যোগ চললেও লড়াই অব্যাহত রয়েছে।এসব প্রচেষ্টায় এখন পর্যন্ত মাঠপর্যায়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।