পরিবেশের ক্ষতি, আড়াইহাজারে হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

পরিবেশের ক্ষতি, আড়াইহাজারে হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে প্রবাসী কল্যান হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ জরিমানা ধার্য করে।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের দেওয়া তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।