ভাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকালে শোভাযাত্রাটি ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড থেকে শুরু হয়।
শোভাযাত্রাটি ভাঙ্গা বিশ্ব রোড গোলচত্বর হয়ে ভাঙ্গা পৌরসভার সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সকলকে কাজ করে যেতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে যুবদলকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। কোনো নেতিবাচক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।’
শোভাযাত্রায় ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল আলম সম্রাট, ভাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি সিকদার ফারুকুজ্জামান ছট্টু, ভাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক এম এ ওয়াদুদ, ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, ভাঙ্গা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম আযম।
আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রামিম মোল্লা, ভাঙ্গা পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মো. শাওন মুন্সি, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।