বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, আহত মা-মেয়ে

বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, আহত মা-মেয়ে

ফাইল ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুর্গাপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হক শাহীন ওরফে শাহিন সরকার (৪০) ও তার ছয় বছরের ছেলে রাজিন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত শাহিনের স্ত্রী ও কন্যা শিশুও আহত হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর মোড় নিকটবর্তী লাহেড়ী বাড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে। 

শাহিন সরকার কেন্দুয়া সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক। তারা উপজেলার দলপা ইউনিয়নের আমতলি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় অপর মোটরসাইকেল চালক আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন তার স্ত্রী ও দুই ছেলে মেয়ে নিয়ে মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় বাবা ছেলে নিহত হয় মা মেয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি।

কেন্দুয়া থানার ওসি তদন্ত সত্যতা নিশ্চিত করে জানান আইনগত প্রক্রিয়া চলমান।